• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিমার ২ লাখ টাকা পেলো সাপের কামড়ে মারা যাওয়া রাবি শিক্ষার্থীর পরিবার

রাবি প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাকিনুর রহমানের মৃত্যুর ঘটনায় বিমা দাবির দুই লাখ টাকা পেলেন তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষে শাকিনুর রহমানের মায়ের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুণ কুমার জোয়ার্দার।
এর আগে, সোমবার (২০ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।
বীমার টাকা পাওয়ার বিষয়ে জানতে চাইলে শাকিনুরের বড় ভাই মো. মোশাররফ হোসেন বলেন, ভাইকে হারিয়ে আমরা শোকাহত। এতো অল্প বয়সে আমরা ভাইকে হারাতে হবে সেটা কখনোই ভাবিনি, তাকে হারানোর অভাব হয়তো কেউ পূরণ করতে পারবে না, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অল্প সময়ে আমাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে  দাঁড়ানোর জন্য তাদেরকে ধন্যবাদ।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা আমাদের মেধাবী শিক্ষার্থী শাকিনুর রহমানকে হারিয়ে শোকাহত। তাকে হারানোর যে কষ্ট তার পরিবারের, সেটি হয়তো আমরা কখনোই পূরণ করতে পারতে পারবো না, তবুও তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। আমি প্রশাসনে এসে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করেছিলাম, যার সুফল এখন আমরা সবাই পাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি শাকিনুরের পরিবারের পাশে দাঁড়াতে। আমরা জেনিথ লাইফ ইন্সুইরেন্সের সাথে কথা বলে দ্রুত সময়ে তার বীমার দুই লাখ টাকা নিয়ে  আজকে তার মায়ের কাছে এই চেক হস্তান্তর করেছি।


আরো খবর