• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রহনপুর পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৬ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৪-২০২৫  অর্থ বছরে ৫৩ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
রবিবার (২৬ মে) বিকেল ৪টায় রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা ও প্রারম্ভিক স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকা আয় ধরা হয়েছে। এ ছাড়া রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা।
উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকাসহ সমাপনি স্থিতি ধরা হয়েছে ৫৭ লাখ ৩৫ হাজার ৮৪ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, প্যানেল মেয়র জাহানারা পারভীনসহ  কাউন্সিলর,সংরক্ষিত আসনের  কাউন্সিলরসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র মতিউর রহমান খান।


আরো খবর