• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে নৌকার পক্ষে বিএমএর সভাপতির গণসংযোগ

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১০ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে গনসংযোগ করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রিয় বিএমএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি গনসংযোগ শুরু করে লক্ষিপুর মোড় পর্যন্ত পথচারী, রিক্সাচালকসহ বিভিন্ন শ্রেনির মানুষের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন ও রাসিক সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক, কেন্দ্রিয় বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা.তারেক মেহেদী পারভেজ, কেন্দ্রিয় বিএমএর দপ্তর সম্পাদক ডা. মো. শহিদুল্লাহ শহীদ, রাজশাহী বিএমএর সভাপতি ডা. এবি সিদ্দিকী, ডা. চিন্ময় কান্তি দাস প্রমুখ।

গনসংযোগ শেষে স্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দের সাথে ‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন । তিনি আওয়ামী লীগের স্বাস্থ্য খাতের উন্নয়ন তুলে ধরেন এবং এই উন্নয়ন ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট চান।


আরো খবর