• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোসলে নেমে পদ্মায় দুই কলেজ ছাত্র নিখোঁজ

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১০ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলো, রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সাইম (১৭) ও নগরীর দরগাপাড়া এলাকার মৃত খাজা মইন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৭)। রিফাত ও সারোয়ার রাজশাহীর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। খবর পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে।
রাজশাহীর ফায়াস সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, চারজন শিক্ষার্থী বেলা ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক সময় তারা পদ্মার গভীর পানির দিকে গেলে রিফাত ও সারোয়ার তলিয়ে যায়। তাদের সাথে থাকা দুইজন শিক্ষার্থী পাড়ে উঠে এসে আশপাশের লোকজনদের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে পদ্মায় নামে। স্থানীয়রা রাজশাহীর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

Advertisements


আরো খবর