• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পোরশায় চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান ও মমতাজ নির্বাচিত

পোরশা রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২২ মে, ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে নওগাঁর পোরশা উপজেলা পরিষদে ২য় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। তিনি এর আগে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে বিপুল ভোটোর ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এবারে ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৪১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী (কাপ-পিরিচ) ২৬ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন (ঘোড়া) পেয়েছেন ২২ হাজার ৪৬৭ ভোট। এদিকে প্রথম বার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতীক নিয়ে ১৬ হাজার ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক (তালা) পেয়েছেন ৯ হাজার ৬৬৫ ভোট। অপরদিকে ৪র্থ বার ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাঁস প্রতীক নিয়ে ২৯ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির’র বহিস্কৃত যুগ্ম আহবায়ক মমতাজ বেগম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিলা আওয়ামী লীগের নেত্রী নিলুফা ইয়াছমিন (কলস) পেয়েছেন ১১ হাজার ২৫৬ ভোট।
মঙ্গলবার ভোট গ্রহন শেষে রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা আরিফ আদনান নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।#


আরো খবর