• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় নিখোঁজের তিনদিন পর কলাবাগানে ঝুলন্ত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২২ মে, ২০২৪

নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের তিনদিন পর বুধবার দুপুরে নিহতের বাড়ির অদূরে কলাবাগানের ভেতর বরই গাছ থেকে মকলেছার রহমান (৫৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউপির মহিষবাথান বামনদহ গ্রামে। মকলেছার রহমান রাজশাহীর বাঘমারার মৃত সমতোল সোনারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহত মকলেছুর রহমান দীর্ঘ ৩৫ বছর যাবত স্বপরিবারে হাতুড় ইউনিয়নের মহিষবাথান বামনদহ গ্রামে বসবাস করছেন। গত সোমবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে খুঁজে তার কোন সন্ধান পাননি পরিবারের লোকজন। বুধবার সকালে কলা বাগানের পানি বের করে দেয়ার জন্য সেখানে গেলে তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার মো. রুহুল আমিন বলেন, নিহতের পরিবারের লোকজন থানায় এসেছে।এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।


আরো খবর