• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি 

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর মালোপাড়া  বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করে নগরীর হেঁতেমখা নেসকো কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় তারা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এর কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিএনপির নেতৃবৃন্দ বলেন, রাজশাহীতে লোডশেডিংয়ের কারণে মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের টানা দাবদাহ আর বিদ্যুৎতের লোডশেডিংএ রাজশাহীর মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে পড়েছে। এ অবস্থার জন্য তারা দায়ী করেন সরকারের কুইক রেন্টাল বিদুৎ কেন্দ্র আর দুর্নীতিকে। বিএনপির নেতারা এই সংকট নিরসন ও দ্রুত সরকারের পদত্যাগ দাবি করেন। বেলা ১২ পরে বিএনপি নেতারা নেসকো কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন ও সদস্য সচিব অধ্যাপক  বিশ^নাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ ও জেলা বিএনপি’র সদস্য আব্দুস সামাদ, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা,  শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আলী হোসেন, শাহাদৎ হোসেন, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, মিজানুর রহমান মিজান, অধ্যাপক সিরাজুল ইসলাম।


আরো খবর