• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এক ঘণ্টায় এক ভোট

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

 টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নেই ভোটের উৎসব। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।কোনো কেন্দ্রে ঘণ্টায় একটি আবার কোনো কেন্দ্রে ১০টি ভোট পড়েছে।মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় উপজেলার ফলদা ইউনিয়নের মোবারক মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। নেই কোনো প্রার্থীর এজেন্ট। এসময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, এক ঘণ্টায় একটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

Advertisements

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, কোনো কোনো প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখানোর কারণে তারা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।

স্থানীয়রা জানান, ধানকাটা শুরু হওয়ায় ভোটার উপস্থিতি কম।

এদিকে প্রিসাইডিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, ভোটার উপস্থিতি কম। এছাড়া কোনো কোনো প্রার্থীর এজেন্ট অনুপস্থিত রয়েছেন। তবে এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা তা তিনি জানেন না। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২০০ জন।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।


আরো খবর