• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় বাস চাপায় মাদ্রাসা এক ছাত্র নিহত, আহত আরেক ছাত্র

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১৯ মে, ২০২৪

নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ের পশ্চিম পার্শ্বে খামার বাড়ি এলাকায় বাস চাপায় সিফাত হোসেন (১৪) নামের ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। এঘটনায় ফয়সাল হোসেন (১৬) নামের ৮ম শ্রেণির ওপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
নিহত সিফাত হোসেন উপজেলার চেরাগপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামের ইউনুস আলীর ছেলে এবং আহত ফয়সাল হোসেন পার্শ্ববর্তী নিয়ামতপুর থানার মুড়িহাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তারা রানীপুকুর ক্বেরাতুল কুরআন ক্বওমী মাদ্রাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে আহত ফয়সাল হোসেন মাদ্রাসার ধান আদায়ের জন্য পেডেল চালিত একটি ভ্যানগাড়ি নিয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ওই ভ্যানে ধানের বস্তা ধরে বসেছিল সিফাত হোসেন। হঠাৎ করে নওগাঁ থেকে রাজশাহীর একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। সেখানে তারা দুইজন গুরুতর আহত হয়। তাদের আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে সিফাত হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং আহত ফয়সাল হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রধান শিক্ষক রিয়াজুল হক কাশেমী বলেন, দুপুরে লেখাপড়া করার পরে আমি সবাইকে ঘুমাতে বলি। এরমধ্যে বিকালে লোক মুখে শুনতে পাই এই ঘটনা। পরবর্তীতে জানতে পারি আমার মাদ্রাসার অপর শিক্ষক সাইফুল তাদের ধান নিতে পাঠায়। এখন আমি নওগাঁ সদর হাসপাতালে আছি। এখানে আমার শিক্ষার্থী ফয়সাল হোসেন ভর্তি আছে। সে এখন অনেকটা আশংকা মুক্ত।

Advertisements
এবিষয়ে জানতে চাইলে নওহাটা ফাঁড়ির এস আই জিয়াউল হক জিয়া বলেন, নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো খবর