• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

প্রক্সি কাণ্ডে জড়িত রাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৭ জুন, ২০২৩

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হওয়া এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৭ জুন) রেজিস্টার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বহিস্কৃত শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন।
তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার প্রথম শিফটে কৃষি অনুষদের একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে তানভীর আহমেদে নামের একজনের পরিবর্তনে প্রক্সি দিতে গিয়ে আটক হন স্বপন হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গত ৩০ মে কৃষি অনুষদের  একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে সকাল ৯-১০ টার শিফটে প্রকৃত শিক্ষার্থী তানভীর আহমেদ রোল (২৪০৯৬) এর হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী প্রক্সি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কারণে শিক্ষার্থী মো. স্বপন হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।##


আরো খবর