• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মহিলা কলেজ অধ্যক্ষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৭ জুন, ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি
‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, অধ্যক্ষ, রাজশাহী সরকারি মহিলা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। সারাদেশের সকল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) এর অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ০৫ ও ০৬ জুন,২০২৩ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্তাবধানে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা এবং গভর্র্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকায় এই প্রতিযোগিতা ৩৮টি ইভেন্টে অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশ করা হয়। আগামি ১৯ জুন ‘জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩’এর পুরস্কার প্রদান করা হবে।

Advertisements

এ উপলক্ষ্যে কলেজে তিনি ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত হন। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক  মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং কর্মচারিগণ অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন। এছাড়াও কলেজের বিএনসিসি, রোভার-স্কাউট, গার্ল গাইডস্্, রেড ক্রিসেন্ট প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীরা শুভেচ্ছা জানায়। অধ্যক্ষ মহোদয়ের এ পুরস্কার প্রাপ্তিতে কলেজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


আরো খবর