• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৮ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ডুবে রাইহান আলী শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রাইহান আলী শুভ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে।

Advertisements

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দুইটার দিকে মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকায়।

সদর মডেল থানার ওসি মিন্টু রহমান মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, রাইহান আলী শুভসহ ৫-৭জন বন্ধুর সাথে দুপুরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় নদীর কিনারায় সাঁতার শিখছিল। কিন্তু হঠাৎ করে সে নদীর গর্তে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, গতকাল শুক্রবারও সে বন্ধুদের সাথে একই স্থানে গোসল করতে গিয়েছিল।


আরো খবর