• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রাজশাহীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিনের রাজশাহী ব্যুরো প্রধান বদরুল হাসান লিটন। বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন। বক্তরা পাঠক প্রিয় নিরপেক্ষ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য যায়যায়দিন কর্তৃপক্ষের কাছে আহবান জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী কলেজের অধ্যাপক তাজুল ইসলাম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তানজিমুল হক তানজিম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, ভারপাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক রাশিদুল হক রুশো, রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু, মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী প্রমূখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে ফুল দিয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।

Advertisements


আরো খবর