• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মেয়র প্রার্থী লিটনের পক্ষে রেণীর প্রচারণা সভা

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া থানা (পশ্চিম) ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক দুটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
সভায় তিনি আগামী ২১জুন রাজশাহীর উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচ এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার আহ্বান জানান।
বোয়ালিয়া থানা (পশ্চিম) আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা বেগম, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু প্রমুক।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল রানা ডলার,যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক শাহনাজ বেগম, সদস্য সচিব শ্রী প্রভাত রায় মনাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Advertisements


আরো খবর