• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীকে জরিমানা

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় আচারণবিধি ভেঙ্গে প্রচার-প্রচারণা চালানোর দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে চার হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
প্রচার-প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের দায়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমানকে ৫০০ টাকা, অনুমোদনহীন শব্দ যন্ত্র ব্যবহারের দায়ে ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুহুল আমিন ও ৬ নম্বর ওয়ার্ডের শিবলী রহমানকে ৫০০ টাকা করে, মোটরসাইকেল শোভাযাত্রা করার দায়ে ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিরুল ইসলামকে ৩০০ টাকা ও রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর দায়ে ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেসমিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরিমানার পাশাপাশি বেশকিছু প্রার্থীকে সতর্ক করা হয়েছে।

Advertisements


আরো খবর