• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অতিরিক্ত আমের ওজন নেয়া বন্ধের দাবিতে কৃষিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জের চাষীদের আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১৭ মে, ২০২৪
oppo_0

সারা দেশে সব আম বাজার ও আড়তে অতিরিক্ত আম (৪০-৪৫ স্থলে ৪৬-৫৪ কেজি) নেওয়া বন্ধের দাবিতে কৃষি মন্ত্রীর কাছে আবেদন করেছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষীরা। আম চাষীদের আবেদন নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কৃষি মন্ত্রী।

Advertisements

আবেদন সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলায় আম বাজার ও আড়তে অতিরিক্ত আমের ওজন নেয়া দিন দিন বেড়েই চলেছে। কয়েক বছর থেকে এক মন আমে ৪৬- ৫৪ কেজিতে এক মন হিসেবে বাধ্য হচ্ছেন আমচাষীরা। তবে এতে সুবিধা পাননা ভোক্তারা। আমচাষীদের জিম্মি করে এর সুফল ভোগ করেন আম আড়তদার, ব্যাপারী সিন্ডিকেট। এতে কয়েক বছর থেকে জিম্মি হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ রাজশাহীর দশ হাজার আমচাষী ও উৎপাদনকারী। প্রেক্ষিতে গত বছর ১০ আগস্ট তৎকালীন কৃষি মন্ত্রীকে অতিরিক্ত আম নেওয়া বন্ধে লিখিত আবেদন দিয়েও ফল পাইনি আমচাষীরা।

শুক্রবার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কুমুরপুর এলাকায় ‘এক্সচেঞ্জ অফ ফার্মার ভিউ’ প্রোগ্রাম শেষে কৃষিমন্ত্রী ডাঃ মোঃ আব্দুস শহীদ এর কাছে চাঁপাইনবাবগঞ্জের আমচাষি ও উদ্যোক্তা আহসান হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত আম নেওয়া বন্ধে লিখিত আবেদনপত্র প্রদান করেন। লিখিত আবেদনর প্রেক্ষীতে কৃষিমন্ত্রী ডাঃ মোঃ আব্দুস শহীদ জানান, আম চাষীদের আবেদনটি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, আম চাষি ও আম উদ্যোক্তা আতিকুর রহমান মিলন, এনামুল হক স্বপন, শামসুজ্জামান, এম এ মান্নান, আবু নূহসহ অন্যরা। ম্যাংগো ফাউন্ডেশন এর সদস্য সচিব আহসান হাবিব জানান, আমরা কয়েক বছর থেকে আম আড়তদার ও বেপারী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছি। তিনটি জেলার প্রায় ৮০০ কোটি টাকার অতিরিক্ত আম দিতে বাধ্য হন আম চাষী ও ব্যবসায়ীরা। এই অবস্থা থেকে পরিত্রানের জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যেন এই জিম্মিদশা থেকে মুক্তি পায় জেলার আম চাষী ও ব্যবসায়ীরা। লাভবান হবে জেলা আম চাষীরা।


আরো খবর