• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৫ মে, ২০২৪

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সাগর বর্মন (২০) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনন্দ কুমার নামে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার সারতা মোল্লাপাড়ায়। নিহত সাগর বর্মন উপজেলার শ্রীপুুকুর গ্রামের সুকুমার বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে সারতা মোল্লাপাড়া গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সাগর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনন্দকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আরো খবর