• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে নতুন ইউএনও’র যোগদান 

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর তানোরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন মো. বিল্লাল হোসেন। গতকাল সোমবার তানোর উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, গত রোববার রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমদের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।

মো. বিল্লাল হোসেন ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তানোরে যোগদানের আগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ঝিনাইদহ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। এছাড়াও, তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে অভিবাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

তানোরের নবাগত ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। তানোর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তানোর উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি/পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

 


আরো খবর