• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পোরশায় এক আদিবাসীর লাশ উদ্ধার

পোরশা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৩ মে, ২০২৪

নওগাঁর পোরশায় মনসা (৩৮) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সরাইগাছি-আড্ডা রোডের ছাওড় ইউনিয়নের খাতিরপুর ব্রিজের নিচ থেকে পানিতে ভাষমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মনসা নিয়ামতপুর উপজেলার সিরাজপুর নাজিডাংগা সিনুয়া গ্রামের খোকার ছেলে।
পোরশা থানার এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসছেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। শুধু নাক দিয়ে রক্ত বের হয়েছে দেখা যাচ্ছে। তিনি আরো জানান, মনসার পরিবার সদস্যরা জানিয়েছেন সে মানসিক ভারসম্যহীন ছিল এবং নিয়মিত নেশা করতো। ঘটনার দিনেও সে নেশা করেছিল।
তাদের ধারনা নেশারত অবস্থায় পানিতে পড়ে সে মারাগেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


আরো খবর