• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান

রাবি প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৩ মে, ২০২৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) নতুন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন।
সোমবার (১৩ মে) দুপুরে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এর সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানান।
এতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান (১)- কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ছাত্র-কল্যাণ) পদে দায়িত্ব প্রদান করা হল। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে উক্ত দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি নিয়মানুযায়ী ভাতাদি পাবেন।
উল্লেখ্য যে, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) ১৯৯৮ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পূর্ববর্তী বিআইটি) পুরকৌশল বিভাগ থেকে বি.এসসি ডিগ্রী অর্জন করেন। এবং ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হোন।
এছাড়াও তিনি এম.এসসি, পিএইড.ডি ও পোস্ট ডক্টোরাল ফেলোশিপ ডিগ্রী অর্জন করেন। রুয়েটে ইতিপূর্বে তিনি ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, পুরকৌশল বিভাগের প্রধান এবং নগর অঞ্চল ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হল প্রভোস্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।


আরো খবর