• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১২ মে, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 247.6352; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।

Advertisements

রবিবার দুপুরে চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, গত নির্বাচনে পরাজিতরা চেম্বারকে প্রশ্নবিদ্ধ করতে দু’জন পরিচালক আনোয়ার হোসেন ও রাইহানুল ইসলাম লুনার নেতৃত্বে ৪৩জন সহযোগি সদস্যের বিষয়ে সম্প্রতি জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে। ওই স্মারকলিপিতে তারা প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ব্যবসায়ী ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে,২০১৮সালের ১ সেপ্টেম্বর তঃকালীন চেম্বার সভাপতি মোঃ এরফান আলী চেম্বারকে তার দখলে রাখার জন্য গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ৬৫জনকে অবৈধভাবে সহযোগি সদস্য হিসেবে তালিকাভূক্ত করে।

এঘটনায় বর্তমান পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদনের ভিত্তিতে তাদের চেম্বারের সদস্য হিসেবে রাখাসহ চাঁদার পরিমাণ বাড়িয়ে ৫’শ টাকার স্থলে এক হাজার টাকা করার পরামর্শ দেয়। কিন্তু কোন সদস্যকে বাদ দেয়া না হলেও মিথ্যা প্রচারণা চালিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে। তবে তিনি সকল সদস্যকে সাথে নিয়েই চেম্বারকে আরও গতিশীল করার হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মিশিউল করিম বাবু, পরিচালক মোঃ আব্দুল আওয়াল, মোঃ খাইরুল ইসলাম, মনোয়ারুল ইসলাম ডালিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।


আরো খবর