• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও এক যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ৪ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান। এসময় তার সাথে পরিষদের অন্যান্য কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিয়ম মেনে কাটাখালী পৌরসভার বালুর ঘাটের টোল আদায়ের ইজারা দেওয়ায় ক্ষিপ্ত হন ভারপ্রাপ্ত মেয়র। তিনি চেয়েছিলেন ইজারা না দিয়ে ওই ঘাটে ট্রাকের টাকাগুলো হরিলুট করতে। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, পরিষদের সকলে মিলে এবার ওই ঘাট ইজারা দেয় দেড় কোটি টাকায়। এনিয়ে ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত ও পৌর যুবলীগ নেতা জনি ক্ষিপ্ত হয়। এই ঘটনার জেরে গত ১৮ মে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ধান গবেষণা কেন্দ্রের সামনের সড়কে একটি মোটরসাইকেলে করে তিন জন ব্যাক্তি চলন্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যে আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমার ডান পাশের উরুর উপরে জখম হয়। পরে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে মতিহার থানায় মামলা করেছেন। মঞ্জুর রহমান দাবি করেন, এই আক্রমণের সাথে ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত ও যুবলীগ নেতা জনি জড়িত।

তবে, যুবলীগ নেতা জনির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান ছুরিকাহত হওয়ার পর আমার সাথে কথা বলেন। আমরা সবাই তাকে সহযোগীতা করি। অথচ এখন কী হলো জানা নাই। তিনি দাবি করেন, আমি আগামী কাটাখালী পৌরনির্বাচনে প্রার্থী হতে চাই। এ কারণে একটি পক্ষ হয়তো এর পেছনে কাজ করছে যারা আমাকে নির্বাচন করতে দিতে চায় না।

 


আরো খবর