• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারও সাপ্তাহিক ছুটি

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ১২ মে, ২০২৪

তাপপ্রবাহের কারণে শিখন ঘাটতি পূরণে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত ঈদের পর আর থাকছে না বলে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

Advertisements

শনিবার স্কুল খোলা রাখার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের বর্তমান কারিকুলামে একটি বিষয় ছিল শিক্ষার্থী একটি নির্দিষ্ট সময়সীমা পাবে বাড়ির কাজ করার জন্য। সেটি বিবেচনায় নিয়েই শনিবার স্কুল বন্ধ রাখা হয়েছিল। যেহেতু আমরা তাপপ্রবাহের কারণে প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু আমরা চেষ্টা করছি শনিবার আপাতত একটি ব্যবস্থা করে আমরা কর্মদিবসগুলো যেন পাই। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়।

শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও দেখার দরকার আছে। অতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণিকক্ষে রেখে আমরা অনেক বেশি শিখন ফল অর্জন করবো তা কিন্তু নয়। এটা একটি সাময়িক বিষয়। আমরা আশা করছি, আগামী ঈদুল আযহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে না। এটা আমরা অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গত বছর (২০২৩ সালে) পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে।


আরো খবর