• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জাতীয় সংসদে বক্তব্যে বারনই ও শিব নদী খননের দাবি জানালেন এমপি আসাদ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

রাজশাহীর বারনই ও শিব নদী জরুরী ভিত্তিতে খননের দাবি জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

Advertisements

এনিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেন আসাদুজ্জামান। পানিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কৃষি কাজে সুবিধার্থে বারনই ও শিব নদী খনন অত্যন্ত প্রয়োজন।

আসাদুজ্জামান আসাদ জাতীয় সংসদে দেয়া তার বক্তব্যে বলেন, আমার নির্বাচনী এলাকা রাজশাহী জেলার পবা ও মোহনপুর উপজেলার বেশির ভাগ মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি পেশার সাথে জড়িত। কৃষির সাথেই তাদের ভাগ্য জড়িত।

কৃষি ব্যবস্থা প্রকৃতির খেয়াল খুশির উপর নির্ভরশীল। উত্তরাঞ্চলের বরেন্দ্র এলাকায় দেশের অন্যান্য স্থানের তুলনায় বৃষ্টিপাত অনেক কম হয়। ফসল উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন হয়, যা রাজশাহীর বরেন্দ্র সেচ প্রকল্প দিয়েও সম্ভব হয় না। আমার নির্বাচনী এলাকায় নদী-খাল-বিল থেকে সেচের মাধ্যমে কৃষি উৎপাদন চলমান রয়েছে।

পবা ও মোহনপুর উপজেলায় বারনই ও শিব নদী প্রায় ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে কৃষি উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। তাই কৃষি কাজের সুবিধার্থে বারনই ও শিব নদী খনন অত্যন্ত প্রয়োজন। বিষয়টি অতীব জরুরি ও জনগুরুত্বপূর্ণ। বিধায় বারনই ও শিব নদী জরুরি ভিত্তিতে খনন করার জন্য আপনার মাধ্যমে মাননীয় পানিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।


আরো খবর