• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নানা আয়োজনে নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

নওগাঁর পতিসরে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত আত্রাইয়ের পতিসরের কাচারি বাড়িতে নানা কর্মসূচির আয়োজন করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নওগাঁ জেলা প্রশাসন।
বুধবার বিকেলে পতিসর রবীন্দ্র কাচারিবাড়ীর দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সাংসদ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বাবলু। আলোচনা সভায় “সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা এবং রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু” প্রতিপাদ্য বিষয় নিয়ে স্মারক আলোচনা করেন নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মোজাফফর হোসেন।
রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পরিচয় স্বনির্ভর দেশ গড়বার কারিগর নয়, তার পরিচয় তিনি একজন কবি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানুষ হিসেবে সমাজ থেকে কুসংস্কার দূর করে সমাজ এগিয়ে নিয়ে এই অঞ্চলের মানুষের সবই করেছেন। রবীন্দ্রনাথের কবিতা, সাহিত্য দিয়ে সকলের মনের অন্ধকার দুর করে আলো জ্বালানোর চেষ্টা করেছেন। সেই আলোয় আমরা আলোকিত হবো।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ-৩ আসনের সাংসদ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, নওগাঁ-৪ আসনের সাংসদ ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৬ আসনের সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া সুলতানা প্রমুখ।


আরো খবর