• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে মাদক সেবীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে  টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে থেকে স্বপন সরদার (৩৮) নামের এক মাদক সেবীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।
গত মঙ্গলবার রাত ১০ টায় সান্তাহার জংশন স্টেশনের টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নীচ থেকে মরদেহটি  উদ্ধার করা হয়। স্বপন সরদার উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ীর ব্রীজ এলাকার মৃত আহম্মাদ সরদারের ছেলে।
সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ জানান, বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্তে জড়িয়ে পড়েন স্বপন সরদার। গত কয়েক দিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। মঙ্গলবার রাতে খবর পায় স্বপন মারা গেছে। তার মৃতদেহটি সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনীর নিচে পড়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী শামীম হোসেন নামের এক ব্যক্তি জানান, কয়েক দিন ধরে তাকে দেখছি শরীরের গোপন অঙ্গের পাশে এ্যাম্পুল ইনজেকশন করছে। দেখলাম সেখানে ঘা হয়ে ফুলে গেছে। এ ঘা ফেটে যাওয়ার কারনে প্রচুর রক্তক্ষরণ হয়ে সে মারা গেছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে মাদকাসক্ত। এ ঘটনায় পরিবারের লোকজন বাদী না হওয়ায় পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।


আরো খবর