• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় পান খাওয়ার প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ আটক

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

নওগাঁর মান্দায় পান খাওয়ানোর প্রলোভন দিয়ে ৫বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সে বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আতাউর রহমান চেকু (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ পুলিশ। গ্রেপ্তারকৃত আতাউর রহমান উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশি শিশুদের সাথে সে খেলা করছিল। ঘটনার সময় অভিযুক্ত আতাউর রহমানের বাড়িতে কেউ ছিল না। সেখান থেকে পান খাওয়ানোর প্রলোভন দিয়ে প্রতিবেশি আতাউর রহমান তার বাড়িতে নিয়ে যায়। এবং এ সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেয়। এ সময় সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে তার মায়ের কাছে সব ঘটনা বলে। পরে তাকে মান্দা হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আতাউর রহমানকে মঙ্গলবার বিকেল ৫টার সময় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আরো খবর