• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে গাছের গুড়ি বোঝাই ট্রাকের(কাঁকড়া) ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল চালক। তাঁকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার রাত আটটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের লতিফপুর নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ব্যক্তির নাম আব্দুল সাত্তার(৬০)। বাহাদুরপুর ইউনিয়নের নাকইল পূর্ব পাড়া গ্রামের মৃত শকাতুল্লা মন্ডলের ছেলে।  আহত ব্যক্তির নাম নজরুল ইসলাম(৫৫) তিনি একই ইউনিয়নের পালসা গ্রামের মৃত তাহার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আব্দুল সাত্তার ও নজরুল ইসলাম সম্পর্কে একে অপরের বিয়াই । সোমবার বিকেলে জরুরি কাজে খড়িবাড়ি বাজারে যান। কাজ শেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লতিফপুর নামক স্হানে গাছের গুড়ি বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। আব্দুল লতিফ মোটরসাইকেলের পেছনে থেকে গিয়ে ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নজরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisements
ওসি মাইদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় গাছের গুড়ি বোঝাই ট্রাক আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালকের(অজ্ঞাত) নামে একটি মামলা হয়েছে।


আরো খবর