• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে আ.লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৬ মে, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক কবি মোখলেসুর রহমানের (৬০) ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে আদমদীঘি থানা পুলিশ। মৃত মোখলেসুর রহমান উপজেলার নসরৎপুর ইউপির বিনাহালি গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্ডলের ছেলে।

Advertisements

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার বাজারে একটি বাসায় ভাড়া থাকতো এবং প্রথম স্ত্রী তার গ্রামের বাড়িতে থাকতো। স্থানীয়দের দাবী পারিবারিক কলকের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্তহত্যা করতে পারে। এ দিন দুুপুরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠায়।

এ দিকে একই দিন দুপুর দেড়টার দিকে উপজেলার মুরইল বাজার এলাকায় তেলের ট্রাকের সাথে ধাক্কা লেগে ধীরেন্দ্রনাথ বর্মন (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত ধীরেন্দ্রনাথ উপজেলার মুরইর হিন্দু পাড়া এলাকার বিশ্বনাথ বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ-বগুড়া মহাসড়কের মুরইল বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি তেলবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমানের (৬০) ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর অন্য দিকে মুরইল বাজারে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।


আরো খবর