• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৬ মে, ২০২৪

নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে সড়ক দুর্ঘটনায় বাধন হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে দূর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশু বাধন হোসেন পার্শ্ববর্তী মান্দা থানার গোটগাড়ী গ্রামের শামিম হোসেনের ছেলে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাধনের বাবা-মা দরিদ্র হওয়ায় নওহাটা মোড়ের দক্ষিণ পার্শে অবস্থিত কফিল রাইস মিলে শ্রমিকের কাজ করতো। সেখানে বাবা-মায়ের সাথে সে থাকতো। এরমধ্যে আজ ঘটনার সময় নিহত শিশুটি রাইস মিলের সামনে দিয়ে যাওয়া নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিল।

এসময় নওগাঁর উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে বাসটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।


আরো খবর