• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৪ মে, ২০২৪

রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রকল্যাণ দপ্তর এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার (৪ মে) সকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামে Industry-Academia Motivational Speech প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়ালের সভাপতিত্বে PHP Group of Industries এর চেয়ারম্যান ও Honorary Consul of Indonesia এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমান শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কী-নোট স্পিকার হিসেবে Industry-Academia Motivational Speech প্রদান করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমানের পঞ্চম সন্তান ও পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল, রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমানের হাতে শুভেচ্ছা সম্মাননা স্মারক তুলে দেন।


আরো খবর