• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় দেওয়ালে চাপা পড়ে রাজ মিস্ত্রির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৪ মে, ২০২৪

নওগাঁর সাপাহারে মাটির দেওয়ালে চাপা পড়ে আব্দুল জলিল (৩৫) নামে এক রাজ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ভাগপাড়ল গ্রামের সাত্তার আলির বাড়িতে রাজ মিস্তির কাজ করতে গেলে অসাবধানতাবশত চাপা পড়ে তার মৃত্যু হয়।

Advertisements

নিহত আব্দুল জলিল গোপালপুর ময়নাকুড়ি গ্রামের সেন্টু রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজনরা জানান, এদিন কাজের উদ্দেশ্যে সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে সাত্তার আলির বাড়িতে রাজ মিস্তির কাজ করতে যায়।বাড়িওয়ালা জানান, মাটির বাড়িতে প্রায় ২ফিট ইট দিয়ে পাকা করার জন্য দেওয়ালের গোড়ার কিছু মাটি কেটে সরানোর হচ্ছিল। হঠাৎ করেই কিছু বুঝে উঠার আগেই সেই দেওয়ালটি ভেঙ্গে জলিলের শরীরের উপরে পড়ে। এতে দেওয়ালের নিচে চাপা পড়ে সে। তাৎক্ষনিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোফাজ্জল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর