• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারদণ্ড দিয়ে আদালত। মঙ্গলবার রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এই রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন, আজহার আলী (৫৫)। তিনি নগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলকার মৃত আব্দুল জলিলের ছেলে। রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুল আলম বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজহার আলী প্রায় তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন ও মারধর করতেন। এই ঘটনার আগে তার স্ত্রী রাজশাহী মেডিকেল কালেজ হাসপতালে তিন/চার বার চিকিৎসাও নিয়েছে। ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে বালিস চাপা দিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আদালত আজকে রায় ঘোষণা করেন।
বাবু বলেন, আসামী আজহারের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানীত হওয়ার আদালত আসামীকে দণ্ডবিধি ৩০২ ধারায় আমৃত্যু কারাদণ্ড প্রদাণ করেছেন। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

Advertisements


আরো খবর