• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর হেতেমখা গোরস্থান সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, অনন্ত (৬) ও নির্ঝর (৯) অন্তর নগরীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে। নির্ঝর একই এলাকার নীরেনের ছেলে। নাগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হেতমখাঁ কবরস্থান সংলগ্ন পকুরে সকাল সাড়ে ১১টার দিকে গোসল করতে নামে দুই শিশু। এ সময় তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপরজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Advertisements


আরো খবর