• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

নওগাঁর মহাদেবপুর থেকে দুই কেজি ৬শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার গোপাল কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল  ইসলাম (২৪) এবং সুলতানপুর গ্রামের মৃত মমতাজের ছেলে আব্দুল আলিম (২১)। আটকের পর র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  গতকার বিকেলে মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisements

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শরিফুল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সহযোগী আব্দুল আলিম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের বহনকৃত মোটর সাইকেলের একটি ব্যাগ তল্লাশি করে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আরো খবর