• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাঃ হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল হান্নান মোল্লা (৪৫) বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুননাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৬ সালের ৭ম শ্রেনীর এক কিশোরীর ধর্ষণ মামলায় আসামি আঃ হানানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এই অর্থ অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এই মামলার আরেক আসামি বানেরা খাতুন নির্দোষ প্রমানিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নানকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।


আরো খবর