• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিবগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

শিবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক হাজার আট শত কৃষকের মাঝে উফশী আউশ ধান ও গ্রীম্মকালীণ পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ- ১ শিবগঞ্জ আসনে টানা দুইবার নির্বাচিত সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মোট ১৮০০ জন কৃষককে জনপ্রতি ০৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি করে দুই রকমের রাসায়নিক সার প্রদান করা হয়। এবং ০৫ জন কৃষককে গ্রীম্মকালীন পেঁয়াজ বিজ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন শিমুল বলেন, আওয়ামী লীগ কৃষকদের সার-বীজের পাশাপাশি মূল্যবান যন্ত্রপাতিও দিচ্ছে। এজন্য দেশের কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণিপেশার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনে।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত)
উপজেলা কৃষি  কর্মকর্তা মোঃ সুনায়েন, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর