• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ মে, ২০২৪

রাজশাহীর বাঘায় দ্বিতীয় স্ত্রী শাহানারা বেগমের লাঠির আঘাতে মসজিদের মোয়াজ্জেম আহত স্বামী এরশাদ আলীর (৪৫) মৃত্যু হয়েছে।

Advertisements

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরশাদ আলী উপজেলার চকছাতারী গ্রামের মৃত যবুর সরদারের ছেলে।

জানা গেছে, এরশাদ আলীর প্রথম স্ত্রীর মৃত্যুর পরে চার বছর আগে পাকুড়িয়া গ্রামের আবুল হাশেম আলী মুন্নার মেয়ে শাহানারা বেগমের সাথে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ হয়। বাড়িতে পানির সংকট থাকায় ২৩ এপ্রিল দুপুরে এরশাদ আলী পাশের বাড়ি থেকে গোসলের জন্য পানি আনতে বলে। সে পানিও নিয়ে আসে। কিন্তু কার বাড়ি থেকে পানি আনা হয়েছে সে জানতে চায়।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ঘরে থাকা দরজার হুরকি (বাঁশের লাঠি) দিয়ে স্বামী এরশাদের মাথায় স্বজরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আটদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৎ সে মারা যায়।

উল্লেখ্য, এরশাদ আলী পেশায় চকছাতারি জামে মসজিদের মোয়াজ্জেম ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক একটি স্কুলের শিক্ষক ছিলেন। তার প্রথম পক্ষের দুই মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর আগের স্বামীর পক্ষে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। কিন্তু এরশাদ আলীর পক্ষে দ্বিতীয় স্ত্রীর কোন সন্তান নেই।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এরশাদের মৃত্যুর খবর জানার পর তার দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর