• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় আগুনে পুড়ে খোলা আকাশের নিচে দু’টি পরিবার

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দু’টি পরিবার দুই দিন যাবত খোলা আকাশের নিচে বসবাস করছেন । এ আগুনে পুড়ে দু’টি বাড়ির সাতটি ঘরসহ ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রোববার (২৯ এপ্রিল) দুপুর দেড় টার দিকে উপজেলার পদ্মার মাঝে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের শহরের মোড় এলাকার বিধবা মানজেলা বেওয়া ও প্রতিবন্ধী রবিউল ইসলামের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Advertisements

জানা যায়, মানজেলা বেওয়ার স্বামী বয়েজ উদ্দিন বয়সের ভারেঅসুস্থ্য হয়ে মারা যায়। এরপর তার ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। খুব কষ্টে তারা দীন যাবন করে। দুপুরে রান্না করতে গিয়ে অসাবধানায় আগুনে বাড়ির চারটি ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে। এতে তার ক্ষতি ৩ লাখ টাকা।

এই অগ্নিকান্ডে প্রতিবন্ধী রবিউল ইসলামের বাড়ির তিনটি ঘরের সমস্ত মালামাল পুড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারাও খোলা আকাশের নিচে বসবাস করছে।

এ বিষয়ে বাড়ির মালিক প্রতিবন্ধী রবিউল ইসলাম বলেন, আগুন লাগার সময় কেউ বাড়িতে ছিলেন না তাঁরা। পাশের বাড়ির রান্না ঘরের চুলা থেকে অগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়।

এ বিষয়ে বিধাব মানজেলা বেওয়া বলেন, ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্থ দু’টি বাড়ির সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছি। এখন কী  করব কিছু বুঝতে পারছিনা।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবুল দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শুকনা খাবার দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সহযোগিতা  পেলে পরিবারকে দেওয়া হবে। ##


আরো খবর