• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুর্গাপুরে আদিবাসী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল ও বৃত্তির চেক

দুর্গাপুর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

রাজশাহীর দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন শীর্ষক কর্মসূচির আওতায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পর্যায়ে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর প্রত্যককে ২৫০০ টাকা, দ্বিতীয় পর্যায় মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীরা প্রত্যেককে ৬০০০ টাকা, তৃতীয় পর্যায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯০০০ টাকার শিক্ষাবৃত্তির চেক ও ২ জন আদিবাসী ছাত্রীকে বাইসাইকেল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফসার আলী সাঁঈ উপজেলা টেকনিশিয়ান আমিনুল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সহায়তা দিয়েছেন। এছাড়াও আদিবাসী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নিচ্ছেন।


আরো খবর