• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পথচারীদের মাঝে এমপি আসাদের খাবার পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

রাজশাহী নগরবাসীর মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ: আসাদুজ্জামান আসাদ। রোববার সকালে নগরীর লক্ষীপুর মোড়ে তিনি এসব পানি বিতরণ করা হয়।

Advertisements

রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেরাজুল ইসলাম মেরাজের আয়োজনে এসব পানি বিতরণ করা হয়। এসময়, আসাদুজ্জামান এই খরতাপে সবাইকে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলি আজম সেন্টু, যুবলীগ নেতা রেজাউল করিম বাবু, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজ রহমান সাগর প্রমুখ। এসময় পথচারিদের মাথে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

এদিকে, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস্ নার্সেস ইউনিয়ন রাজশাহী জেলা শাখার টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সিজন-২ এর শুভ উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। সকালে

রাজশাহী মেডিকেল কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল, রাজপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেল, মঞ্জু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজ রহমান সাগর প্রমুখ।

টুর্নামেন্টে ১০ ওভারের প্রতিটি ম্যাচ খেলা হবে। এই টুর্নামেন্টে ১৬ টি টিম নক আউট পদ্ধতিতে খেলা হবে।


আরো খবর