• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় প্রেমের ফাদে ফেলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার স্কুল ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে উপজেলার বাগসায়েস্থা গ্রামের আব্দুল মানিকের ছেলে আমিনুল ইসলাম তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে আমিনুল ইসলাম স্বামী পরিচয় দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পালিয়ে গেছে।

Advertisements

জানা গেছে, আমিনুল ইসলাম (২২) প্রেমের ফাদে ফেলে এক স্কুল ছাত্রীকে (১৪) শনিবার সন্ধ্যার পর তার বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছের বিরুদ্দে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে আমিনুল ইসলাম স্বামী পরিচয় দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে পালিয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাবিলা আক্তার বলেন, তাদের মধ্যে প্রকৃত সম্পর্ক কী সেটা জানা নেই। তবে রুগী ভর্তির সময় রেজিস্টারে আমিনুল ইসলাম ওই মেয়ের স্বামী পরিচয়ে ভর্তি করেছে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় রোববার (২৮ এপ্রিল) বিকেলে স্কুল ছাত্রীর মা’ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। স্কুল ছাত্রীকে পরীক্ষার জন্য সোমবার রাজশাহীর ওসিসিতে ভর্তি প্রেরণ করা করা হবে।


আরো খবর