• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় ফেন্সিডিল সহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

রাজশাহী ব্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে বাঘা থানার কলিগ্রামে এ অভিযান চালায় র‌্যাব।

Advertisements

গ্রেপ্তার মাদক কারবারীর নাম হুমায়ুন কবীর (৪০)। তিনি বাঘা উপজেলার কালিগ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। অভিযানে ১শ’ বোতল ফেন্সিমডিল উদ্ধার হয়েছে।

র‌্যাাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল জানতে পারে বাঘা থানার কলিগ্রাম গ্রামের মাদক কারবারী হুমায়ন কবীর তার বাড়িতে ফেন্সিডিল রেখে বিক্রি করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব তার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। হুমায়ুন একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে।


আরো খবর