• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবার বড়গাছীতে ইস্তিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের সবসার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় মুসল্লিরা জামাতের সাথে দুই রাকাত নামাজ আদায় করেন। অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে হাত উল্টো করে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর নিকট  প্রার্থনা করেন।
রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় সালাতুল ইস্তিসকার নামাজে ইমামতি করেন বড়গাছী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি নাইমুল হাসান রাজি।
উপস্থিত ছিলেন আসন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (বর্তমান ভাইস চেয়ারম্যান) ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী খাঁন, বড়গাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন, সমাজসেবক আলহাজ্ব মো: আজিজুল ইসলাম সহ ইউনিয়নের আলেম সমাজ ও স্থানীয় জনগণ।


আরো খবর