• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় গাঁজাসহ নারী কাউন্সিলর আটক

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় গাঁজাসহ নারী কাউন্সিলর লতিফা বেগম রঞ্জনাকে আটক করা হয়েছে। এছাড়া ৩০০ বোতল ফেন্সিডিলসহ আরো দুইজনকে আটক করা হয়েছে।

Advertisements

জানা যায়, বাঘা উপজেলা থেকে লতিফা বেগম রঞ্জনা নিজ শরীরে পেঁচিয়ে এক কেজি গাঁজা নিয়ে লালপুরের দিকে যাচ্ছিল। এ সময় সে আশরাফপুর এলাকায় পৌঁছলে রাজশাহী ডিবি পুলিশের একটি দল রোববার (২৮ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। লতিফা বেগম রঞ্জনা বাঘা পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ও নারায়নপুর গ্রামের বাসিন্দা।

এ দিকে একটি আম বাগান থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার পাকুড়িয়া গ্রামের শরিফুল ইসলামকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাত ৯ টার দিকে র‌্যাব ৫ গোপন তথ্যের ভিত্তিতে পাকুড়িয়া গ্রামের হুমায়ন কবিরের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রোববার দুপুরে তাদের নামে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর