• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক মেয়রের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিক (২০২৪-২০২৫) নির্বাচনে নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. সামাদ খান সহ কমিটির  নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।

Advertisements

বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের সংগঠনের কার্যক্রমকে আরো বেগমান করবেন এবং নিজেদের আইনগত সকল অধিকার আদায়ে কার্যকর ভুমিকা পালন করবেন-এমনটাই প্রত্যাশা করি।

উল্লেখ্য, শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫) সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল ও স্থানীয় দৈনিক সোনারদেশ পত্রিকার রাজশাহীর ফটোসাংবাদিক শরিফুল ইসলাম তোতা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সানশাইন পত্রিকার ফটোসাংবাদিক মো. সামাদ খান নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে যৌথভাবে দৈনিক সোনারদেশ পত্রিকার ফটোসাংবাদিক মো. শাহিন খান ও আলী এহসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মুক্তখবর পত্রিকার মো. সোহাগ আলী, অর্থ সম্পাদক পদে যৌথভাবে আজকের পত্রিকার ফটোসাংবাদিক মো. মিলন শেখ ও দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার ফটোসাংবাদিক মো. মোখলেসুর রহমান মুকুল এবং সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ফটোসাংবাদিক মো. শামিউল ইসলাম শামিম।#


আরো খবর