• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পথচারিদের তৃঞ্চা মেটাচ্ছেন রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশের ন্যায় রাজশাহীতেও চলছে তাপপ্রবাহ। এতে নাজেহাল হচ্ছেন মানুষসহ প্রাণীকুল। বিশেষ করে শ্রমিক শ্রেণির মানুষ বেশি বেকায়দায় পড়েছেন। অস্বস্তিতে দিন পার  করছেন নগরীর খেটে খাওয়া মানুষ। দুপুর হলেও তৃঞ্চাক্ত মানুষের মধ্যে বিশুদ্ধ সুপেয় পানির জন্য হাহাকার শুরু হয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সার্বিক সহযোগিতায় ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশনায় এবং রাজশাহী মহানগর যুবলীগের আয়োজনে আজ  শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে  ১২টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ও দুপুর দেড়টায় নগরীর কলেজিয়েট স্কুলের সামনে তৃঞ্চাক্ত পথচারিদের মাঝে সুপেয় পানি, স্যালাইন বিতরণ করেন।

এছাড়াও পথচারিদের তাপদহ থেকে করণী বিষয়ে সচেতনতার লক্ষে লিফলেট বিতরণ করেন যুবলীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক যুবনেতা তৌরিদ আল মাসুদ রনি ও সাবেক সাংগাঠনিক সম্পাদক যুবনেতা মুকুল শেখ সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এছাড়াও কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ-সম্পাদক উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করছেন যুবনেতা তৌরিদ আল মাসুদ রনি

রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক যুবনেতা তৌরিদ আল মাসুদ রনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আজ পথচারিদের মাঝে সুপেয় পানি, স্যালাইন বিতরণ ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

 

রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে তৃঞ্চাক্ত মানুষের মাঝে বিশুদ্ধা খাবার পানি ও স্যালাইন বিতরণ করছেন যুবলীগ নেতৃবৃন্দ


আরো খবর