• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়া ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ঝন্টু-জুয়েল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আগামীকাল রোববার পুঠিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন। তারা হলেন গত নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী বর্তমান চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু ও পুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল।

Advertisements

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আশরাফ খাঁন ঝন্টু পেয়েছেন ঘোড়া প্রতীক এবং জাহাঙ্গীর আলম জুয়েল পেয়েছেন আনারস প্রতীক। ইতিমধ্যে প্রচার প্রচারণা শেষ হয়েছে। হিসাব নিকাশ চলছে জয় পরাজয়ের। তবে জয়ের ব্যাপারে আশাবাদী দু’জনেই।

পুঠিয়া ইউপি নির্বাচনে মোট ১৩২৯৭ জন ভোটার অংশ নেবে। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ৬৬৯৪ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ৬৬০৩ জন। এখানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ৯১ জন বেশি।

মোট নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে পুঠিয়া থানা পুলিশ। কেন্দ্র গুলো হলো

১ নং ওয়ার্ড, ধনজ্জয়পাড়া দারুসসালাম হাফেজিয়া দাখিল মাদ্রাসা, ৪ নং তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ নং বারইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৭ নং কান্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এদিকে নির্বাচন সুষ্ঠু হলে চেয়ারম্যান পদে জয়ী হবেন বলে জানান আনারস প্রতীকের জাহাঙ্গীর আলম জুয়েল। অপরদিকে ঘোড়া প্রতীকের আশরাফ খান ঝন্টু বলেন, ৫ বছর ধরে চেয়ারম্যানের কাজ করছি। ভালো মন্দ যাচাই করে জনগণ তাকে বিজয়ী করবে বলে তিনি আশা রাখেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে অতিরিক্ত পুলিশ থাকবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে তা খেয়াল রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।

পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায় বলেন, এই নির্বাচনে ভোট ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আরো খবর