• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে তৃষ্ণার্ত মানুষের মাঝে আদিবাসী নারী ও শিশু উন্নয়ন সংস্থার স্যালাইন যুক্ত পানি 

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

প্রচন্ড তাপ দাহে জনজীবন বিপর্যস্ত জনজীবন। সবচাইতে বেশি কষ্ট হচ্ছে খেটে খাওয়া দিনমজুর এবং রিক্সা- চালক, তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে উপার্জন করে।তাদের কথা চিন্তা করে, রোদ থেকে বাঁচার জন্য ক্যাপ ও তৃষ্ণা নিবারণের জন্য লেবু ও স্যালাইনযুক্ত পানি বিতরণ করে যাচ্ছে আদিবাসী নারী ও শিশু উন্নয়ন সংস্থা (আনাশিউস)। আমাদের এই উদ্যোগকে অনেকেই হয়তো তাদের পাশে দাঁড়াবেন,তবে শুরু করাটা যেন আনাশিউস- এর জন্য সুফল বয়ে এনেছেন।
আদিবাসী নারী ও শিশু উন্নয়ন সংস্থা (আনাশিউস) সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন আদিবাসী নারী ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সুমি মুর্মু।
তিনি আরো বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে রাজশাহীবাসী অনেক কষ্ট পাচ্ছে। তাই আমরা সাধারণ মানুষের মাঝে পানি-স্যালাইন ও বিস্কুট বিতরণ করছি। এক হাজার পথচারি, রিকশাচালক ও যাত্রীদের মাঝে পানি ও স্যালাইন ও মাথার ক্যাপ বিতরণ করা হয়েছে। আমাদের এই সেবা শ্রমজীবীসহ সকলের জন্য উন্মুক্ত। চলমান তাপপ্রবাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
পাশাপাশি হিটস্ট্রোক থেকে বাঁচতে ও স্বাস্থ্য সুরক্ষায় রাখতে জনসচেতনতা মূলক প্রচারাভিযান চলছে।


আরো খবর