• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় গ্রামে গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় গ্রামে গ্রামে আনসার-ভিডিপি সদস্যে উদ্যেগে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে আড়ানী পৌসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর গ্রামের চার রাস্তার মোড়ে এলাকায় এই পানি সরবরাহ করা হয়।

Advertisements

উপজেলা আনসার ভিডিপির সদস্য ও আড়ানী পৌরসভার আনছসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার (পিসি) সাগর আলী তার নিজস্ব ভ্যানে এক হাজার লিটারের ট্রাংক নিয়ে এবং কর্মরত আনসার-ভিডিপি সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে পানি সরবরাহ করেন। এ সময় পানি সরবরাহের সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌসভার ২ নম্বর গোচর ওযার্ডের কাউন্সিলর নওশাদ আলী, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম, আসমত আলী, রবিউল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গোচর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, আমার বাড়িতে দুই মাস থেকে টিউবয়েলে পানি উঠছেনা। গ্রামের লোকজন পানি সংকটে রয়েছে। আমি নিজে সাগরের কাছে থেকে তিন কলস পানি নিয়েছি।

উপজেলা আনসার ভিডিপির সদস্য ও আড়ানী পৌরসভার আনসার বিডিপির (পিসি) সাগর আলী বলেন, পানির সংকট দেখে আমি এক সপ্তাহ যাবত আড়ানী পৌর এলাকায় নিজ উদ্দ্যোগে পানি সরবরাহ করে আসছি। আমার নিজস্ব ভ্যান আছে, এই ভ্যানের উপর এক হাজার লিটারের একটি ট্রাংকে পানি ভরে আমার সাথে কর্মরত কিছু আনসার সদস্যের সাথে নিয়ে পানি সরবরাহ করছি। আমি প্রতিদিন তিন/চার হাজার লিটার পানি সরবরাহ করছি।


আরো খবর